Somoyerpata Most Popular Newspaper in Bangladesh

আগস্ট 1, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রাফিতি অঙ্কন ও মশাল মিছিল স্টামফোর্ড শিক্ষার্থীদের

Filed under: ক্যাম্পাস — Khalid Raja @ 10:36 অপরাহ্ন

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ ১ আগস্ট (বৃ্‌হস্পতিবার)গ্রাফিতি অঙ্কন ও দেওয়াল লিখন, শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও গান গাওয়া, ক্যাম্পাস ও বেইলি রোডে মশাল মিছিল কর্মসূচী পালন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে একে একে জড়ো হয়। বৃষ্টিকে উপেক্ষা করে ও বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গ্রাফিতি অঙ্কন করে প্রতিবাদ জানিয়ে তাদের কর্মসূচি শুরু করে।সন্ধ্যায় ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণে গান গাওয়া হয়।সেখানে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল,মুক্তিরও মন্দিরও সোপানও তলে কত প্রাণ হলো বলিদান গান গেয়ে সকলে শহীদদের স্মরণ ও সম্মান প্রদর্শন করে এবং আন্দোলনকে আরও জোরদার করার আহবান করে।

সবশেষে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। এই মিছিল সিদ্ধেশরী এলাকা প্রদক্ষিণ করে। বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করে তাদের একাত্মতা প্রদর্শন করেছে।

Powered by WordPress